সন্ত্রাসে মদত কেন্দ্রীয় বাহিনীর - The News Lion

সন্ত্রাসে মদত কেন্দ্রীয় বাহিনীর

 


দি নিউজ লায়ন;    মাথায় গেরুয়া ফেট্টি গলায় গেরুয়া উত্তরীয় হাতে চেলাকাঠ কারো হাতে আবার বাঁশ লাঠি। হুগলির আরামবাগ, পুরশুরা, খানাকুল, গোঘাট তারকেশ্বর - এই পাঁচ বিধানসভায় দাপাদাপি বাম-রাম দুষ্কৃতীদের। এই পাঁচ বিধানসভার সিংহভাগ বুথের দখল এদের হাতে। তৃণমূলের অভিযোগ, সোমবার রাত থেকে একেবারে সিপিএমের কায়দায় তৃণমূল সমর্থক অধ্যুষিত গ্রাম এবং পাড়ায় ব্যাপক বোমাবাজি করা হয়। সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে কার্যত ঘরবন্দি করে দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের। 


এমনকি বাড়ি বাড়ি গিয়ে 'হাত জোড়' করে হুমকি দেয়া হয় ভোট দিতে না যাওয়ার জন্য। ঠিক যেমনটা এই অঞ্চলে একসময় সিপিএমের ভোট করানোর স্টাইল ছিল ঠিক একই স্টাইলে ভোট লুট বাম-রাম দুষ্কৃতীদের। তৃণমূলের অভিযোগ, যারা একসময় এই পাঁচ বিধানসভা এলাকায় সিপিএমের পতাকা নিয়ে সন্ত্রাস করতো ভোটের সময় এরাই এখন ভাজপার পতাকা ধরে সন্ত্রাস করছে। 


ভাজপার হয়ে ভোট করাচ্ছে সিপিএমের এই সমস্ত দুষ্কৃতীরা আর কার্যত নীরব দর্শকের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশন। ক্ষেত্র বিশেষে এই কেন্দ্রীয় বাহিনী কার্যত দায়িত্ব নিয়ে সাহায্য করছে ভোট লুট করতে কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী আবার ভোটারদের ভয় দেখাচ্ছে। বুথ পাহারার নামে বাম-রাম দুষ্কৃতীদের ঢুকিয়ে দিয়ে ভোট লুট করা হচ্ছে এছাড়া শ্লীলতাহানি মারধরের মতো মারাত্মক অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.